জাতীয়
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক।। বিএনপি থেকে পদত্যাগ করা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর (মঙ্গলবার) এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই নির্বাচনী সময়সূচি প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ অক্টোবর মনোনয়ন দাখিল, ২৭ অক্টোবর বাছাই এবং ১২ নভেম্বর ইসি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।











