ঢাকা | নভেম্বর ২৬, ২০২৬ - ৯:৩২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লংগদুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

 

​”রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদু উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মানিকজোড় ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

​আলোচনা সভায় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরব সেন, কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, হর্টিকালচার কর্মকর্তা আসিফ মাহমুদ, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া এবং উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী।

 

​সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরব সেন বলেন, “পুষ্টি বৃদ্ধি ও শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিদিন দুধ, ডিম ও মাংস খাওয়ানো অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় সপ্তাহে একদিন ভালো খাবার খেয়ে পুরো সপ্তাহ নিরামিষ খাই, যার ফলে শিশুদের পুষ্টির ঘাটতি ও সমস্যা দেখা দেয়। তাই আপনারা আপনাদের শিশুদের সর্বদা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবেন।”

 

​অনুষ্ঠানের পরবর্তী অংশে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন এবং শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

 

সম্পর্কিত