ঢাকা | নভেম্বর ২৬, ২০২৬ - ৯:৩২ অপরাহ্ন

শিরোনাম

কৃষি

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল আকিজ এগ্রো ফিড

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ (রৌপ্য) অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সুষ্ঠু বাজারজাতকরণের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আকিজ রিসোর্সের এই অঙ্গপ্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।

পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি তাদের জন্য অত্যন্ত গর্বের। মানসম্মত খাদ্য উৎপাদন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে প্রতিষ্ঠানটির সম্মিলিত প্রচেষ্টার ফল এ অর্জন। ভবিষ্যতেও উদ্ভাবন ও গুণগত মান বজায় রেখে এ খাতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ এ অর্জনকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ সম্মাননা খামারিদের সমৃদ্ধি ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে তাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন, আকিজ এগ্রো ফিড লিমিটেডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট প্রকৌশলী মো. আবদুল হাকিম এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে সরকার প্রতিবছর এ পদক প্রদান করে। আকিজ এগ্রো ফিড দীর্ঘদিন ধরে সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য সরবরাহের মাধ্যমে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে আসছে।

সম্পর্কিত