ঢাকা | মে ৬, ২০২৬ - ৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হলেন ড. সুরাতুজ্জামান

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 4:49 pm

বাসস।।  জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ড. মো. সুরাতুজ্জামান। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন- ২০২৩ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণের চাকরি বিধিমালা- ২০২৩ এর বিধান অনুযায়ী এ পদে দুই বছরের জন্য নিয়োগ দেয় সরকার। তাঁর যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং আইন অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুবিধাদি পাবেন। তিনি সম্রপতি এ পদে যোগদান করেছেন।

বিসিএস (প্রশাসন) পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা সুরাতুজ্জামান অবসরে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন। এছাড়া তিনি প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।