ঢাকা | অক্টোবর ১২, ২০২৬ - ৮:১২ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি

উপায়’র বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন আকর্ষণীয় নগদ পুরস্কার

ডেস্ক রিপোর্ট।। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ (upay)-এর বিভিন্ন ক্যাম্পেইনে অংশ নিয়ে আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার জিতে নিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচজন ভাগ্যবান বিজয়ী। সম্প্রতি বিজয়ীদের হাতে এই পুরস্কারের ক্যাশ রিওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।

উপায়-এর জনপ্রিয় উইকেন্ড ক্যাম্পেইন ‘লাভ সামলাও’-এর উইক-৫-এর বিজয়ী চট্টগ্রামের মিজানুর রহমান এবং উইক-৭-এর বিজয়ী সিলেটের মোঃ সুন্দর মিয়া। পুরস্কার হিসেবে তারা প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা করে ক্যাশ রিওয়ার্ড।

অন্যদিকে, উপায়-এর ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের উইক-৩, উইক-৪ এবং উইক-৫-এর বিজয়ীরা হলেন যথাক্রমে নোয়াখালীর মোঃ এমরান হোসেন, ঢাকার মোসাম্মত মাহমুদা বেগম এবং চট্টগ্রামের ফারজানা খাতুন রূপা। তারা প্রত্যেকে পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা করে ক্যাশ রিওয়ার্ড। মোসাম্মত মাহমুদা বেগমের পক্ষে তার ছেলে এবং ফারজানা খাতুন রূপার পক্ষে তার স্বামী এই পুরস্কার গ্রহণ করেন।

উপায় কর্তৃপক্ষ সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। গ্রাহকদের জন্য উপহারের এই ধারা বজায় রাখতে বর্তমানে দেশজুড়ে চলছে ‘উপায় উন্মাদনা’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে লেনদেন করে গ্রাহকরা নতুন গাড়িসহ আরও দারুণ সব উপহার জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের ১৬২৬৮ নম্বরে কল করতে অথবা উপায়-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://www.upaybd.com/Latest-offer/upay-unmadona-campaign) ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত