ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ৮:৩২ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি

উপায়ের এজেন্ট ক্যাম্পেইনের মেগা বিজয়ী সাইদুল পেলেন ই-বাইক

ডেস্ক রিপোর্ট।। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ তাদের সেপ্টেম্বর ২০২৬-এর এজেন্ট ক্যাম্পেইনের মেগা গিফট বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করেছে।

ক্যাম্পেইনের নির্ধারিত শর্ত পূরণকারী এজেন্টদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে খুলনা অঞ্চলের কুষ্টিয়া সদরের এজেন্ট মো. সাইদুল ইসলামকে মেগা গিফট বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে তাকে একটি পরিবেশবান্ধব রাইডু ই-বাইক প্রদান করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাইডু ই-বাইক জয়ের জন্য মো. সাইদুল ইসলামকে বিশেষ অভিনন্দন জানায় উপায় কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশজুড়ে আরও বেশি মানুষের কাছে সুবিধাজনক ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের এজেন্টদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানটি।

উপায় কর্তৃপক্ষ উল্লেখ করেছে, এজেন্ট ক্যাম্পেইনের মতো ধারাবাহিক উদ্যোগগুলোর মাধ্যমে তারা মূলত ডিজিটাল বাংলাদেশ গঠনে এজেন্টদের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চায়। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক সেবা ব্যবস্থায় সাধারণ গ্রাহকদের অংশগ্রহণ আরও সহজ ও গতিশীল করতে উপায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত