ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ১১:৫৬ অপরাহ্ন

মোংলায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 9:23 pm

 

মোংলা প্রতিনিধি।। মোংলায় দোকানে লাইসেন্স ও মুল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পৌর শহরের প্রধান বাজারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। এ সময় ফলের দোকানগুলোতে কৃষি বিপণন লাইসেন্স না থাকায় এবং দোকানে মূল্য তালিকায় তিনি ৬ ফলের দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শুধু লাইসেন্স না থাকায় এক মাছের আড়ৎদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, আমরা দেখে আসছি রমজান আসলেই দ্রব্যমূল্য বেড়ে যায়। সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যায়। এটা যেন না হয়। ন্যার্য মূল্যে যাতে পণ্য ক্রয়-বিক্রয় হয় সেজন্যই এই অভিযান চালানো হয়। এবং বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।