ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১:০৪ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

বিমানবন্দরে হট্টগোলের মামলা: হাইকোর্টে মেজর আখতারুজ্জামানের জামিন

আদালত প্রতিবেদক।। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও দুর্ব্যবহারের মামলায় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে ২৬ অক্টোবর নিম্ন আদালতে জামিন নাকচ হলে তিনি উচ্চ আদালতে আসেন।

গত ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা ও পানি না পাওয়া নিয়ে হট্টগোলের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং ২ অক্টোবর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

সম্পর্কিত