ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১:০৪ অপরাহ্ন

শিরোনাম

সোশ্যাল মিডিয়া

মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছি, কোনো পত্রিকা ছিঁড়িনি: রাশেদ খাঁন 

ডেস্ক রিপোর্ট।। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাসিনাপুত্রের সাথে এক হয়েছি মর্মে ‘আমার দেশ’ পত্রিকা যে মিথ্যাচার করেছে, তিনি সেই অসত্য ন্যারেটিভকে ছিঁড়ে ফেলেছেন, কোনো পত্রিকা ছিঁড়েননি।

আজ রোববার (১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খাঁন জানান, তিনি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছেন। জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠকের তথ্য সামনে আনায় ‘আমার দেশ’ পত্রিকা পাল্টা ন্যারেটিভ হিসেবে তার বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়ের সাথে এক হওয়ার মিথ্যা অভিযোগ এনেছে।

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার দেশ’ কোনো পত্রিকা নয়, বরং এটি জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা না মেনে কারো চরিত্র হনন করার সুযোগ নেই মন্তব্য করে তিনি জানান, একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি এই মিথ্যা ও অপবাদকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন।

সম্পর্কিত