ঢাকা | নভেম্বর ১৬, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

নিজস্ব প্রতিবেদক।। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদ্‌যন্ত্রে ব্লক ধরা পড়ার পর ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বিকেলে এনজিওপ্লাস্টির মাধ্যমে রিং বসানোর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের একজন সদস্য জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একটি মেডিকেল দল তাঁর চিকিৎসাসেবা পরিচালনা করছেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়।

সম্পর্কিত