ঢাকা | নভেম্বর ১৬, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ

 

 

বান্দরবান প্রতিনিধি:

 

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান শাখার উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) বান্দরবান জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোর, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

শাখা পরিচালক মাহীর ইরতিসামের পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক সাফওয়ান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক এস এম মনজুরুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক রাকিবুজ্জামান এবং বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাফর।

 

আয়োজক সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ২০২৬ সালে ৫২ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে বান্দরবান জেলার সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, সংগীত, আবৃত্তি ও কিরাত প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার বিভিন্ন পর্বে মোট ৬৩ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা, মেধা ও মননশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

 

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও নৈতিক গুণাবলি বিকাশের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফুলকুঁড়ি আসর দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক, সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সম্পর্কিত