ঢাকা | অক্টোবর ২৭, ২০২৬ - ৫:৩১ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব পেল সাংবাদিকেরা

বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে দুপুর ২টা থেকে ভোট গণনা শুরু হয়।

 

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক মো. ওসমান গনিকে ২ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন মো. নাসিরুল আলম। সহ-সভাপতি পদে চার প্রার্থী এম এ হাকিম চৌধুরী, মিনারুল হক, মোহাম্মদ মোজাম্মেল হক ও মো. হোসাইন সম্রাট প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক।

 

সাধারণ সম্পাদক পদে এম এ জাকির ও টিংশৈপ্রু মংটিং মারমা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এ জাকির।

 

যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত ও মোহাম্মদ আলীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিজভী রাহাত। অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে কৌশিক দাশ গুপ্ত ও মো. ইসহাক প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইসহাক।

 

নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি মো. নাসিরুল আলম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি শুকরিয়া আদায় করছি মহান রবের, যিনি আমাকে সম্মানিত করেছেন। এটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বিশাল পাওনা।”

 

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত তরুণ সাংবাদিক রিজভী রাহাত বলেন, “উদীয়মান অনেক সাংবাদিক আছেন। আমরা তাঁদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।”

সম্পর্কিত