বান্দরবানে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে সেনা জোন কমান্ডার
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে রোববার (২৫ অক্টোবর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে আয়োজিত ‘শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সম্পদ বড়ুয়া।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা আরও জোরদার হয়। বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর জোনের এ অংশগ্রহণ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











