ঢাকা | অক্টোবর ২৪, ২০২৬ - ৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান

বান্দরবান প্রতিনিধি।।

 

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবানে বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন, পূজা উদযাপন কমিটি ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর সেনা জোন।

 

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর সেনা জোনের মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি।

 

এ সময় বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন ও প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রতিনিধিদের পাশাপাশি অসচ্ছল ও দরিদ্র ব্যক্তিদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে মেজর রাফিউর রহমান রাজীব বলেন, বান্দরবানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুদান গ্রহণকারী হ্লাচিং মারমা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর এই ভালোবাসা আমাদের জন্য বড় অনুপ্রেরণা।”

 

সেনাবাহিনীর এ উদ্যোগ ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার পাশাপাশি পাহাড়ি জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত