ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ৭:১১ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি গঠন স্থগিত

নিজস্ব প্রতিবেদক।। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। 
প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্তকরণের কাজ চলছে। নতুন নীতিমালা বাস্তবায়নের আগপর্যন্ত নিয়মিত বা অ্যাডহক কমিটি গঠন করা যাবে না। তবে বিদ্যমান কমিটিগুলো দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং যেসব স্থানে মেয়াদ শেষ হয়েছে, সেখানে বোর্ডের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বজায় থাকবে।
এই আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সব শিক্ষা বোর্ড, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সম্পর্কিত