ঢাকা | নভেম্বর ৩০, ২০২৬ - ২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

অর্থনীতি

নিত্যপণ্য কেনাবেচায় পাকিস্তানের সঙ্গে ৫ বছরের চুক্তি

{"AIGC":{"Label":"1","ContentProducer":"001191110108551385082Q00000","ProduceID":"527ea1490ef345428acf3ddc7c3637b7","ReservedCode1":"","ContentPropagator":"001191110108551385082Q00000","PropagateID":"527ea1490ef345428acf3ddc7c3637b7","ReservedCode2":""}}

বিশেষ প্রতিনিধি।। চাল, গম, চিনি ও ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) কেনাবেচার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

আজ রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, সয়াবিন ও সূর্যমুখীসহ বিভিন্ন ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, চা, আনারস, কাঁঠাল, খেজুর ও সারসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। তবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে তাৎক্ষণিকভাবে কোনো পণ্য দেশে আসছে না। প্রতিটি পণ্য কেনাবেচার ক্ষেত্রে মান, পরিমাণ ও দাম নির্ধারণ করে আলাদা বাণিজ্যিক চুক্তি করতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত সম্পর্ক গড়ে উঠবে। এতে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি নিত্যপণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হবে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, তাদের কাছে বাসমতি চাল, পেঁয়াজ ও আলু উদ্বৃত্ত রয়েছে এবং বাংলাদেশ চাইলে তারা তা সরবরাহ করতে প্রস্তুত। এছাড়া বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পার-অক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে এবং বছরে ১০ হাজার মেট্রিক টন বাংলাদেশি চা আমদানিতে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

শর্ত অনুযায়ী, স্বাক্ষরিত এই চুক্তিটি আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। মেয়াদ শেষে উভয় পক্ষের সম্মতিতে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে।

সম্পর্কিত