ঢাকা | অক্টোবর ৯, ২০২৬ - ৭:১৯ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে সৌখিন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পর্তুগাল চ্যাম্পিয়ন

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি:

 

রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত সৌখিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ‘পর্তুগাল’ দল ৩-০ গোলের ব্যবধানে ‘জাপান’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে পর্তুগাল দলের খেলোয়াড়েরা নৈপুণ্যপূর্ণ ফুটবল খেলা প্রদর্শন করে প্রতিপক্ষের বিপক্ষে দাপুটে জয় তুলে নেন।

 

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নুর মোহাম্মদ, স্থানীয় শিক্ষানুরাগী মো. ওমর ফারুক মাস্টার, পৌর যুবদলের সদস্যসচিব ওমর ফারুক এবং মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের সভাপতি নেয়ামত উল্লাহ মোহনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

এ সময় অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও সম্পন্ন করায় মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের সব সদস্যকে ধন্যবাদ জানান অতিথিরা।

সম্পর্কিত