ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

সন্ত্রাস ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বান্দরবান জেলা বিএনপি’র

 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবিতে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে মিছিল ও পরে মুক্ত মঞ্চের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন। তিনি বলেন, মাদক নির্মূল করতে হবে। বান্দরবান জেলার আনাচে-কানাচে লুকিয়ে থাকা মাদক চোরাকারবারি ও মাদকসেবীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, একজন মাদকসেবী ও মাদক কারবারি দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে স্বাগত জানান। একই সঙ্গে কোনো নেতা মাদকসেবী বা মাদক কারবারিদের পক্ষে তদবির করলে তাকেও আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, চনু মং, সরওয়ার জামান, আলমগীর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন ও রিটল বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বান্দরবানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত