ঢাকা | অক্টোবর ৯, ২০২৬ - ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

থানা থেকে পালালেন মাদক-নারীসহ আটক এএসআই

বরিশাল প্রতিনিধি।। বরিশালে মাদকের আসর থেকে আটক হওয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন (৩৮) থানা হেফাজত থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর ওইদিনই সন্ধ্যায় বিমানবন্দর থানা থেকে তিনি পালিয়ে যান।

পলাতক দেলোয়ার হোসেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় এএসআই হিসেবে কর্মরত। তিনি খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকার মো. সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় অধিদপ্তরের সদস্যরা। সেখান থেকে এএসআই দেলোয়ারসহ মোট চারজনকে আটক করা হয়। আটক অন্য তিনজন হলেন— বাগেরহাটের ফকিরহাটের নাহিদ হাসান (২৬), কড়াপুর এলাকার মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরের পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

আটকের পর এএসআই দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে থানা সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তিনি থানা থেকে পালিয়ে যান।

বিষয়টি নিয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম লুকোচুরি করছেন বলে অভিযোগ উঠেছে। দেলোয়ারের পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “তিনি পালাননি, হয়তো ভয়ে দূরে কোথাও গেছেন।” ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত