ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ২:২৭ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 

পাকুন্দিয়া সংবাদদাতা।। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো-ফুফাতো বোন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌর এলাকার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান।

মৃত শিশুরা হলো- ওই গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।

পরিবারের সদস্যরা জানায়, শনিবার সকালে নুসাইবা ও আদিবা বাড়ির আঙ্গিনায় খেলছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন।

পরে দুজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাওহীদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবতী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত