ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ৭:২৩ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

 

 

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির কাউখালীতে পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ১ নম্বর বেতবুনিয়া মডেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনাই পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মনাই পাড়া গ্রামের মংসাজাই মারমার বসতঘরে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন পাইসাজাই মারমা (৩৬), পিতা ক্যচাই মারমা, সাং কাউখালী, রাঙামাটি এবং মং মারমা (২২), পিতা পাইসি মারমা, সাং বিনাইজুরী, থানা ফটিকছড়ি, চট্টগ্রাম।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরীর নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম মিয়া।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের মঙ্গলবার (২৪ নভেম্বর) রাঙামাটি আদালতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পর্কিত