ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম

নুরুননাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অর্থোপেডিক ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট: Friday, July 3, 2026 - 3:17 pm

নিজস্ব প্রতিবেদক।। পাবনার নুরুননাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আজ শুক্রবার (৩ জুলাই) সফলভাবে একটি বিশেষ অর্থোপেডিক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে হাড়, জয়েন্ট, কোমর, ঘাড়, হাঁটু, কাঁধসহ বিভিন্ন অর্থোপেডিক সমস্যায় ভুগছেন এমন বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে ঢাকা থেকে আগত প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. মো. জামিল জাহিদুর রহিম-এর নেতৃত্বে অভিজ্ঞ অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, পাবনাসহ আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত অর্থোপেডিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোগীদের আন্তরিক সাড়া ও ব্যাপক উপস্থিতি ক্যাম্পটিকে সফল করেছে। নুরুননাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ভবিষ্যতেও নিয়মিতভাবে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।