ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি

১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ২২৩ টাকা

নিজস্ব প্রতিবেদক।। ভোক্তাপর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সংস্থাটির পক্ষ থেকে নতুন এই মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়, যা আজ রাত ৮টা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছিল. তার এক মাসেরও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও এলপিজির দাম বাড়াল নিয়ন্ত্রক সংস্থাটি, যার ফলে দুই মাসের ব্যবধানে প্রতি সিলিন্ডারে মোট খরচ বাড়ল ৪৭৫ টাকা।

বিইআরসির প্রজ্ঞাপন অনুযায়ী, বেসরকারি এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং আমদানিকারক ও বিক্রেতাদের কমিশন সমন্বয়ের কারণে স্থানীয় বাজারে এই জ্বালানির দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছে কমিশন।

সম্পর্কিত