ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, থানায় হস্তান্তর

ঢামেক সংবাদদাতা।।  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

আজ রবিবার ( ১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষের ভেতর সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক রাকিব বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে এবং বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছিলেন।

আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে তিনি ভুয়া চিকিৎসক হওয়ার কথা স্বীকার করেন এবং পরে তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

রাকিবের দাবি, অসুস্থ ভাইকে ভর্তি করতে ব্যর্থ হয়ে এক ব্যক্তির পরামর্শে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে সাহায্যের চেষ্টা করছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান যে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত