ঢাকা | অক্টোবর ২৩, ২০২৬ - ৭:১৭ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা, ইজারা বাতিলের নির্দেশ

নবীনগর সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লব নামে এক যুবদল নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের আলীয়াবাদ মোড়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, মাইক্রোবাসে করে ধরাভাঙ্গা গ্রামে যাওয়ার পথে আলীয়াবাদ মোড়ে তাঁদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়। সাংবাদিকরা গাড়িটি ইজারার আওতামুক্ত বলে জানালে অভিযুক্ত যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনা হয় এবং তিনি সাংবাদিকদের সঙ্গে চরম অসদাচরণ করাসহ মারতে উদ্যত হন।

এই ন্যাক্কারজনক ঘটনার পর নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম দুঃখ প্রকাশ করে স্পষ্ট জানিয়েছেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। একই সঙ্গে তিনি উক্ত ইজারা বাতিলের দ্রুত উদ্যোগ নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং অবিলম্বে পৌরসভা কর্তৃপক্ষকে এই ইজারা বাতিল করতে নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত