ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল পাঁচদিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক।। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিন রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম এই আদেশ দেন।

ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছিল। পরে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন তৎকালীন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান। ওই অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়।

সম্পর্কিত