বরকলে ১২ বিজিবির উদ্যোগে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকলে যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ছোট হরিনা ব্যাটালিয়ন ১২ বিজিবির উদ্যোগে ‘হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছোট হরিনা জোন ক্রীড়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ১২ বিজিবি ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ইঞ্জিনিয়ার্স।
উদ্বোধনী খেলায় হরিনা আমতলা ফুটবল একাদশের মুখোমুখি হয় পারবোছড়া স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে উভয় দল কোনো গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা মানুষের মানসিকতা ভালো রাখে এবং সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ‘সীমানা নয়, খেলাধুলা, ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রকাশের মুক্ত আকাশ।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, সুবেদার মেজর মো. মন্টু মিয়া, জোনের আওতাধীন বিভিন্ন এলাকার হেডম্যান ও কার্বারিবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।










