ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৮:১১ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

সেন্টমার্টিনে ৫টি অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

 

 

এম এ হাসান, টেকনাফ:

 

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টায় সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’। এ সময় ওই এলাকা থেকে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

 

পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল, ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধারসহ ১০১ জন জেলেকে আটক করা হয়।

 

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত