ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ৬:২৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করল বিজিবি

বাঘাইছড়ি প্রতিনিধি।

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন এবং অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে উপজেলার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশত অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে পূজার উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এবং জোনের উপ-অধিনায়ক মেজর ইসরাক। এ ছাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঞ্চম কর্মকার, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এ সময় জোন কমান্ডার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন।

 

বিজিবির এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও উপহারসামগ্রী পাওয়া পরিবারগুলো।

সম্পর্কিত