রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যায়যায়দিনের সৈকত
নিজস্ব প্রতিবেদক।। রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছে দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার এম এইচ সৈকত।
মঙ্গলবার (১২ মে) সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
আরজেএফ প্রতিবছর সারাদেশ থেকে যাচাই-বাছাই করে ৫ জন রিপোর্টারকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
আরো যারা অ্যাওয়ার্ড পেলেন- বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ মোস্তাফিজ), দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো. সজিব।
সংগঠনের চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন ফর এবার বরিশালের প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, বাংলাদেশ আইন ও অধিকার এইডের চেয়ারম্যান এ্যাডভোকেট সাইফুল হোসেন অপু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সেকেন্দার আলম শেখ, স্থায়ী পরিষদের সদস্য মঞ্জুর হোসেন ঈশা, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক প্রমুখ।











