ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ৬:৩৭ অপরাহ্ন

মোংলায় বাড়ছে হামের সংক্রামক

  • আপডেট: Monday, April 6, 2026 - 3:00 pm

মোংলা প্রতিনিধি।।  বাগেরহাটের মোংলায় বাড়ছে হামের সংক্রামক।  গত এক সপ্তাহে ১৭ জন হামের রোগী সনাক্ত হয়েছে। সম্ভাব্য সনাক্ত হওয়া এ সকল রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্ত এসব শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে গেছেন। আর ৩ জন হাসপাতালে ভর্তি হন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুইজন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, জ্বর, কাশি, সর্দি ও চাকা উঠার মত উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও চাকা উঠার সাথে সাথে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাকতে হবে।

 

তিনি আরো বলেন, যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদেরকে হাসপাতালসহ নিকটতম কমিউনিটি ক্লিনিক হতে হামের টিকা নেয়া অনুরোধ করছি।