ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৫:১৫ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে বই ও অভিনন্দনপত্র তুলে দেন অতিথিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত। এ ছাড়া সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা, বই ও অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়।

সম্পর্কিত