ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

তাহসিফ সাউরির বন্ধু দীপ তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক।। রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডের এই আদেশ দেন।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চারদিন এবং ৩ নভেম্বর দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। দ্বিতীয় দফার রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তুরাগ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পকেটে থাকা আইফোন ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরিচয় শনাক্ত করা হয় যে, তিনি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি।

তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানতে পারে, নিহতের জুনিয়র ও সম্পর্কে বড় ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। এরপর ৩০ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, পলাতক অন্য আসামিদের শনাক্ত, নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার এবং হত্যাকাণ্ডের মূল স্থান নির্ধারণের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সম্পর্কিত