বনশ্রীতে ‘ম্যাপের’ উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বস্ত্র ওষুধ বিতরণ
জাগো জনতা অনলাইন।। ম্যাস এইড প্রোগ্রাম ( ম্যাপ ) এর উদ্যোগে রাজধানীর বনশ্রীতে অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য, বস্ত্রসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতিবছরের ন্যায় চলতি অর্থ বছরেও বনশ্রী এলাকায় খাদ্য, বস্ত্রসহ ওষুধ বিতরণ করা হয়।
এসময় ফাতেমা ‘ ল’ কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফুল আহসান বাবু , গীতি কবি আব্দুল গনি ভূঁইয়া , কবি জহুরুল ইসলাম মনজু , তাসলিমা খানম, লাবণ্য আহমেদসহ ম্যাপ সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক প্রসপারিনা সরকার উপস্থিত ছিলেন।











