ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশ ডিজিএফপি মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Friday, March 13, 2026 - 12:04 am

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ ডিজিএফপি মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুর-১১ তে ফুট ভ্যালি রেস্টুরেন্টের হলরুমে এই আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনার সহকারিণী পরিচালক (এমসিএইচ) ডা. মো. মোফাজ্জেল হোসেন ( মাহিম)। তিনি বলেন,  আপনাদের সঙ্গে আমার পরিচয়টা একটু দেরি করে হয়েছে। এরপরও আমি যতটুকু পাড়ছি আপনাদের পাশে দাঁড়িছি এবং সামনেও আপনাদের যে কোন কাজে পাশে পাবেন বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরো বলেন, কিছু কিছু যায়গায় মেডিকেল টেকনোলজিস্ট পদ নতুন সরে সৃষ্টি করা হয়েছে।  এছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠানে কথাবার্তা চল়ে

বাংলাদেশ ডিজিএফপি মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. মাহবুব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি আরো ছিলেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি খাজা মাঈনুল উদ্দিন ও মহাসচিব বিপ্লব উজ্জামান ( বিপ্লব)।

সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. আল আমিন।

এসময় বক্তরা তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। একইসঙ্গে তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। পরে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।