ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

বরিশাল বিভাগে সম্পদের অভাব নেই, সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক।। দেশে প্রাকৃতিক ও মানবসম্পদের কোনো অভাব নেই এবং এসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বিশেষ করে বরিশাল বিভাগের পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য ও জ্বালানি সম্পদকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানোর ওপর জোর দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘শীত আগমনী উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, দেশের পানি ও গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে। তবে সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবে এসব সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ভোলার গ্যাসসহ দেশের জ্বালানি সম্পদ শিল্পায়নে ব্যবহার করা গেলে অর্থনীতি আরও শক্তিশালী হতো বলে তিনি উল্লেখ করেন।

শিল্পায়নের গুরুত্ব তুলে ধরে নুরুল ইসলাম বলেন, দেশে শিল্পায়নের ব্যাপক সুযোগ রয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের নিজস্ব সম্পদ কাজে লাগাতে পারলে কোনো কিছুরই অভাব থাকার কথা নয়।

বরিশাল অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা নিয়ে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া গেলে বরিশাল দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হতে পারে। এজন্য এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন খাতকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

বক্তব্যে অতীতের দুর্নীতি ও রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গও টানেন চিফ হুইপ। তিনি বলেন, দেশের স্বার্থে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

সম্পর্কিত