ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম

অন্যান্য

উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের স্মারক সম্মাননা

ডেস্ক রিপোর্ট।। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সেবায় অনন্য ভূমিকা রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানকে স্মারক সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সামাজিক সংগঠন ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক, ফুলের তোড়া ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা, সভাপতি এস এম মোমো এবং সদস্য সানজিদা আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নারী ও শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যারা অবদান রাখছেন, তাদের উৎসাহিত করা নাগরিক সমাজের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ।

সম্মাননা গ্রহণকালে উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষায় পুলিশ সবসময় সচেষ্ট। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠন আরও সহজ হবে।”

তিনি মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সংগঠনের উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা এবং সভাপতি এস এম মোমো তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও পুলিশ প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পুলিশের সঙ্গে নাগরিক সমাজের এই সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত সবাই জননিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সম্পর্কিত