ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে ৫০ শতাংশ সড়কের কাজ শেষ, বাকি অংশে ভোগান্তিতে এলাকাবাসী

জাগো জনতা ডেস্ক।।

 

বান্দরবান পৌরসভার বাসস্টেশন, কাশেমপাড়া ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার সড়ক উন্নয়নকাজের প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হলেও বাকি অংশের কাজ এখনো শেষ হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

 

বিশেষ করে স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। অসম্পূর্ণ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

এলাকাবাসীর অভিযোগ, সড়ক উন্নয়নকাজের অর্ধেক সম্পন্ন হলেও বাকি অংশের কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

 

স্থানীয়রা জানান, সড়ক উন্নয়নকাজ দ্রুত শেষ করা হলে জনসাধারণের চলাচল সহজ ও নিরাপদ হবে। তাই জনদুর্ভোগ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে বান্দরবান পৌরসভার প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সড়ক উন্নয়নকাজ শেষ করবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি নিরাপদ চলাচল নিশ্চিত হয়।

সম্পর্কিত