ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১:০১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ে ডেঙ্গু রোগীদের খোঁজ নিলেন বিএনপি-যুবদল নেতারা

নিজস্ব প্রতিবেদক।।

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

 

শনিবার (৩ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে নেতারা ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা রোগীদের চিকিৎসা, ওষুধ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

 

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এ সময় ডেঙ্গু রোগীদের চিকিৎসাব্যবস্থা, সীমিত জনবল এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

কাপ্তাই উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলে চিকিৎসাসেবার বাস্তব পরিস্থিতি জানার চেষ্টা করেছেন তাঁরা। সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসেবার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিয়মিত পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

 

পরিদর্শন ও মতবিনিময়কালে কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইউছুফ ও মো. লিটন, ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি তোহিদুল ইসলাম এবং সদস্যসচিব ইসমাইল হোসেন মিলন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত