ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

১৯ বছর পর নির্বাচনের আমেজ মোংলা বন্দর বণিক সমিতিতে, ৩৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। দীর্ঘ ১৯ বছর পর অবশেষে নির্বাচনী আমেজে ফিরছে মোংলা বন্দর বণিক সমিতি। আগামী ১২ অক্টোবর সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন পদে মোট ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন:

* সভাপতি পদে ৪ জন: মো. আলমগীর হোসেন, মো. সেলিম মিয়া, মো. হাবিবুর রহমান মাষ্টার ও মো. হারুন অর রশিদ।
* সহ-সভাপতি পদে ৪ জন: মো. আনোয়ার হোসেন, মো. কামরুল হাসান খোকন, মো. নজরুল ইসলাম ও মো. সেলিম হাওলাদার।
* সাধারণ সম্পাদক পদে ৫ জন: মো. আক্তার হোসেন, মো. আলমগীর শিকদার, চৌধুরী মাহমুদ হাসান, মো. জালিম উদ্দিন খলিফা ও মো. মনিরুজ্জামান মল্লিক।
* সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন: মো. আরিফ হোসেন, মো. জাহিদ মোল্লা, মো. মহিউদ্দিন, মো. শহিদুল ইসলাম ও মো. সেলিম হোসেন।
* সাংগঠনিক সম্পাদক পদে ২ জন: মো. শাহজালাল সাবির ও মো. মহসিন পাটোয়ারী।
* প্রচার সম্পাদক পদে ২ জন: মো. আনোয়ার হোসেন কাফন ও মো. মাসুম বিল্লাহ।
* কোষাধ্যক্ষ পদে ২ জন: মো. আশরাফুল ইসলাম (টিপু) ও মো. বাদল মৃধা।
* এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, মোংলা বন্দর বণিক সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৯ জন।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বন্দরনগরীর ব্যবসায়ীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার-প্রচারণা ও সমর্থন আদায়ের তৎপরতা শুরু করেছেন। ব্যবসায়ীদের অধিকার রক্ষা, সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসায়িক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণের মাধ্যমে নির্ধারিত হবে সংগঠনটির আগামী দিনের নতুন নেতৃত্ব।

সম্পর্কিত