ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ৯:০৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি।।

বৃহত্তর ফটিকছড়িভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ-এর নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইদ্রিছ চৌধুরী। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কামাল উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খালেদ বিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আয়ুব, ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. বরুণ কুমার আচার্য (বলাই)।

সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় ফটিকছড়ির বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আহমেদ রহিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

এ ছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকীর শুভ পরিণয় এবং অর্থ সম্পাদক মো. আয়ুবের বিদেশ ভ্রমণ শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভা শেষে মরহুম আলহাজ্ব আহমেদ রহিম চৌধুরীর রুহের মাগফিরাত এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আহমেদ আলী চৌধুরীর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকী।

পরে সংগঠনের উপস্থিত সদস্যরা নৈশভোজে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত