ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

রাজস্থলী প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন মঠ-মন্দির, ধর্মীয় সংগঠন ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব সন্তু চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক নন্দিতা দাশসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মন্দির ও পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস রেখে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় আয়োজকরা আশা প্রকাশ করেন, জেলার সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতায় এবারও রাঙামাটিতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত