ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুত ও নির্ধারিত গুদামের বাইরে সার সংরক্ষণের দায়ে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা বাসস্টেশন এলাকার এস এস ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। তিনি জানান, অভিযানে সরকারি বরাদ্দের সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র সংরক্ষণ এবং বরাদ্দের অতিরিক্ত সার মজুতের বিষয়টি ধরা পড়ে।

পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী এস এস ট্রেডার্সের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন (২৭)-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

ইউএনও ফারিয়া সুলতানা জানান, জব্দ করা ২১ মেট্রিক টন সার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। সরকারি বরাদ্দের সার সঠিকভাবে বিতরণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পর্কিত