ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

ভাগ্নেকে বাঁচাতে লাফ দিলেন মামা, পানিতে ডুবে প্রাণ গেল দুজনেরই

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) ও কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে গেলে ইকবাল ও তার মামা আব্দুল্লাহ বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরপাড়ে যায়।

ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত ইকবাল প্রথমে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে মামা আব্দুল্লাহও পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় বা পানির গভীরতার কারণে দুজনই ডুবে যায়।

এদিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সোনাতলা গ্রামের পরিবেশ।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত