ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

লামা প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

বান্দরবানের লামা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশের লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবরের লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন এবং অর্থ সম্পাদক পদে ডেইলি সানের প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন ও মংছিংপ্রং মার্মা।

নির্বাচন কমিশনার সাহাব উদ্দিন রিটু জানান, নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর লামা প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।

নির্বাচন চলাকালে গোয়েন্দা সংস্থার সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ লামা উপজেলার সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত