ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

ধর্ম

আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে কাল জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া

জাগো জনতা অনলাইন: পবিত্র আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে আগামীকাল (২০ আগস্ট) বাদ যোহর বেলা দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নুরানী জামে মসজিদের খতিব ড. মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

সম্পর্কিত