ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটো ভ্যানের ২ যাত্রী নিহত

আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১ জন আহত হয়েছেন । বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২), একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)।আহত হয়েছেন মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে হারুন অর রশিদ (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘রাতে পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। পথে উল্লাপাড়ার চালা এলাকা পৌঁছলে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশার দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

সম্পর্কিত