ঢাকা | নভেম্বর ৩০, ২০২৬ - ২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

সীমান্তের শিক্ষার্থীদের যাতায়াতে ইজি বাইক দিল ৩২ বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমানো এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে মানবিক উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এ উদ্যোগের অংশ হিসেবে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি ইজি বাইক এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বিজিবি।

 

রোববার (২৯ নভেম্বর) খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি।

 

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

বিজিবির এ উদ্যোগের ফলে সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে বিজিবি নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তবর্তী জনপদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা।

সম্পর্কিত