ইসলামী যুব আন্দোলন বান্দরবান জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ
বান্দরবান প্রতিনিধি:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি মুফতি আবুল হাসান।
অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি জাবেরুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমীরুল ইসলাম ফেরদৌস। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম খান।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মো. শামিম ও লোকমান হাকিম, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মোজাম্মেল হক, দাওয়াহ সম্পাদক হাফেজ আরিফুল্লাহ, প্রকাশনা সম্পাদক মো. বাশার, অর্থ সম্পাদক আসিফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন সম্পাদক মো. ইয়াছিন বিন ওমর, কর্মসংস্থান সম্পাদক হাফেজ মো. সাহাবুদ্দিন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আবু মুসা এবং উপ-সম্পাদক মো. ইমরান।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার করেন।











