ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি

ইনোভারের এক বছর: পণ্যসম্ভারে ৪০০টির বেশি পণ্য, দেশজুড়ে ৭০০ ডিলার

নিজস্ব প্রতিবেদক।। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার সফলভাবে এক বছর পূর্ণ করেছে। ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি মাত্র এক বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি পণ্যের সমৃদ্ধ সম্ভার গড়ে তুলেছে। একই সময়ে দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাজারে নিজেদের শক্তিশালী উপস্থিতি ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার আকিজ রিসোর্সের প্রধান কার্যালয় রাজধানীর তেজগাঁওয়ের আকিজ হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিবসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিজনেস ইউনিটের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, ইনোভার-এর এক বছরের যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পণ্যের গুণগতমানের মাধ্যমে ব্র্যান্ডটি অল্প সময়ে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অংশীদারদের চাহিদা অনুযায়ী রুচিশীল ও মানসম্মত পণ্য তৈরিতে কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য সেবার সমন্বয়ে ইনোভার মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও মাসুদ আল আমিন রাজিব জানান, ৪০০টির বেশি পণ্যের সম্ভার ও দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক ইনোভারের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে শক্তিশালী করেছে। তাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং দক্ষ সার্ভিস টিমের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে ভোক্তাদের মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করা।

‘ডিজাইনড ফর নাউ’ (Designed for now) স্লোগানকে সামনে রেখে পথ চলা ইনোভারের পণ্যসম্ভারে বর্তমানে সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য রয়েছে। বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে রান্নাঘরের চাহিদা পূরণে ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে পণ্যের বৈচিত্র্যকরণ ও পরিসর সম্প্রসারণ করে যাচ্ছে।

সম্পর্কিত